হাসপাতালে হানিয়া আমির

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে।  তবে হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ এখনো অজানা। হানিয়ার সাম্প্রতিক ছবি এবং ভিডিওগুলোতে তাকে ফ্যাকাশে ও অসুস্থ দেখাচ্ছিল। জানা গেছে, অভিনেত্রী একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে হিউস্টনে এসেছিলেন। সেই ছবি ছড়িয়ে পড়লে অনলাইন ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। 

জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল থেকে হানিয়ার ছবি ভাইরাল হয়েছে। ‘হানিয়ার কী হয়েছে?’ এর মতো ভক্তদের মন্তব্যে কমেন্ট বক্স ভরে উঠেছে। তারা দ্রুত আরোগ্য কামনা করছেন। সোশ্যাল মিডিয়া এখন প্রার্থনা এবং জল্পনা-কল্পনায় ভরে উঠেছে। ভক্তরা অভিনেত্রী বা তার দলের কাছ থেকে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আপডেটের জন্য অপেক্ষা করছেন। কিন্তু নির্ভরযোগ্য কেউ তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাচ্ছেন না। 

 সোশ্যাল মিডিয়ায় হানিয়া আমিরের ফলোয়ারের সংখ্যা প্রায় দুই কোটি।  ফলোয়াররা তুলনামূলক অ্যাকটিভ হওয়ায় তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। নিজের দেশ ছাড়াও উপমহাদেশে তার কদর রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত