কথা রাখলেন না মাহি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পিএম

সিনে দুনিয়া থেকে এক ধরনের অঘোষিত বিদায় নিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জোর গলাায় ঘোষণা দিয়েছিলেন, সিনেমা ছেড়ে দেবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সেই প্রতিশ্রুতি ভুলে আবার সিনেমায় নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। এরপর চলতি বছরের জুনে অনেকটা চুপিসারে দেশ ছাড়েন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অগ্নিকন্যা-খ্যাত এই অভিনেত্রী। 

এরমধ্যেই খবর এল, ‘অন্তর্যামী’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে অভিনয় করতে যাচ্ছেন মাহি।  সৈকত নাসিরের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন মাহির আবিস্কারক চলচ্চিত্রের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।  জাজের কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, লেডি অ্যাকশন সিনেমা দিয়ে মাহিয়া মাহি ফিরছেন। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে। এতে কোনো নায়ক থাকবে না। 

আব্দুল আজিজ বলেন, ‘অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’র গল্প। পুরো সিনেমাটিই মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’-র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু করব এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেব। 

জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে এর শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত