এইচএসসিতে ফেল করায় অভিমানে শিক্ষার্থীর `আত্মহত্যা'

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০২:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমান করে কেরির ট্যাবলেট খেয়ে চাঁদনী আক্তার নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। পৌর এলাকার ভাদুঘর টিঅ্যান্ডটিপাড়ায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত চাঁদনী আক্তার (১৮) সদর উপজেলার ভাদুঘর গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে ও চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষা অংশ নিয়ে ছিলেন।

নিহত শিক্ষার্থীর বাবা মো. ফারুক মিয়া জানান, বৃহস্পতিবার এইচএসসির ফলাফল প্রকাশের পর থেকেই চাঁদনী মন খারাপ করে বসে ছিল। কিছুক্ষণ পর জানতে পারি সে কেরির টেবলেট খেয়ে ফেলেছে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত