গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে বেল্লাল হোসেন (৩৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ধাপেরহাট এলাকার একটি আবাসিকের নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বেল্লাল হোসেনের বাড়ি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার কামাতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ইমদাদুল হকের ছেলে। বেল্লাল হোসেন এসকেএস ফাউন্ডেশন (স্থানীয় এনজিও) ধাপেরহাট শাখা সহকারী ব্যবস্থাপকের (ম্যানেজার) দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধাপেরহাট এলাকায় একটি ভবন ভাড়া করে এসকেএস ফাউন্ডেশন। ভবনের ৪টি কক্ষ রয়েছে। এরমধ্যে দুটি কক্ষে এনজিওর কর্মকাণ্ড চলে, অন্যপাশে আবাসিক করে এনজিওর লোকজন থাকতেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় গতকাল বৃহস্পতিবার অফিস করে প্রায় কর্মীরা আবাসিক থেকে বাড়িতে চলে যায়। আজ সকালে সহকর্মীরা ঘুম থেকে উঠে বেল্লালকে ডাকাডাকি করে। পরে কোন সারা শব্দ না পেয়ে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে দরজা খুলে গলায় গামছা পেঁচানো অবস্থায় মাটিতে লাশ দেখতে পায়।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক স্বপন সরকার।
তিনি বলেন, এনজিও র কর্মীরা বিষয়টি জানালে, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহৃ দেখা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, পরিবারকে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ
‘জুলাই সনদ’ স্বাক্ষরকালে বাইরে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ