মুন্সীগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পিএম

মুন্সীগঞ্জ সদরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত ৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস অফিস ও নৌ-পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সরদারকান্দি গ্রাম সংলগ্ন নদী থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

সদর উপজেলার চর আব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, সদর উপজেলা মৎস কর্মকর্তা আবুল হাশেমের নেতৃত্বে মৎস অফিস ও নৌ-পুলিশ সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মেঘনা নদীতে বিভিন্ন পয়েন্টে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। 

পরে জব্দ করা ইলিশ সদরের আধারা ইউনিয়নের চিতলীয়া বাজার মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত