কুড়িগ্রামে নারী শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ এএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকালে তাদের আটক করা হয়। তারা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছরের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), বালুখালী ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬), কলাতলীর ইমান আলী ও ইসমাইল আজাদ (৪৮)।

শুক্রবার সকালে সোনাহাট-কচাকাটাগামী রাস্তার মধ্যে তারা ঘোরাঘুরি করতে থাকেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত