নীলফামারীতে নদীর বালু পাচারের অপরাধে ২ ট্রলিচালকের কারাদণ্ড

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পিএম

নীলফামারীর কিশোরীগঞ্জে অবৈধভাবে চাড়ালকাটা নদীর বালু পাচারের অপরাধে দুই ট্রলিচালকের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বারিমধুপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ওই নদী থেকে বালু পাচারের সময় তাদের হাতেনাতে ধরে এ দণ্ডাদেশ দেন কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।

দণ্ডিতরা হলেন উপজেলার পানিয়ালপুকুর শাহপাড়া গ্রামের শাহাদত হোসেন (২৪) ও পানিয়ালপুকুর চানসাপাড়া গ্রামের লিয়াদ মামুদ (২১)।

ইউএনও প্রীতম সাহা বলেন, সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত