আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রত্যাবর্তনটা সুখকর হলো না। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুজনেই ব্যাট হাতে নেমেছেন। রোহিত ৮ রানের বেশি করতে পারেননি। আর কোহলি আউট হয়েছেন কোনো রান না করেই। অস্ট্রেলিয়ার মাটিতে ৩০টি ওয়ানডে খেলে এই প্রথমবার 'ডাক' মারলেন কোহলি।
পার্থে আজ রবিবার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। ১৩ রানেই উদ্বোধনী জুটির পতন হয়। ওপেনিংয়ে নেমে রোহিত শর্মা ১৪ বলে ৮ রান করে আউট হয়ে যান জস হ্যাজেলউডের বলে খোঁচা মেরে সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে। তিন নম্বরে নেমে বিরাট কোহলি ৮ বল খেলে কোনো রান না করেই মিচেল স্টার্কের শিকার হন। অফস্টাম্পের বাইরের বলটি ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন কভারে।
এছাড়া ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুবমান গিলও নেতৃত্বের অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ওপেনিংয়ে নেমে ১০ বলে ২ চারে করেছেন ১৮ রান। এরপর নাথান এলিসের বলে ধরা পড়েছেন গ্লেন ফিলিপসের হাতে। একপর্যায়ে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে এক ওভার কর্তন করে ফের খেলা শুরু হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্রিজে আছেন শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল। ভারতের স্কোর ১১.২ ওভারে ৩ উইকেটে ৩৫ রান।
৩৮ বছর বয়সে গোল্ডেন বুট জিতলেন মেসি, ৪০ বছরের রোনালদোর অর্জন কেমন?
হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জিতে নিলেন লিওনেল মেসি