রাজনৈতিক উত্তেজনার কারণে আফগানিস্তানের সরে দাঁড়ানোর পর পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জায়গা পেয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ, যেখানে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
গতকাল শনিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানায়, উরগুন জেলায় এক সীমান্ত পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। নিহত তিন ক্রিকেটার — কবির, সিবগাতুল্লাহ ও হারুন উরগুন শহরের বাসিন্দা। স্থানীয় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে তারা বিমান হামলার শিকার হন। এই ঘটনার প্রতিবাদে আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ায়।
ঘটনার ধারাবাহিকতায় পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, নির্ধারিত সময়েই সিরিজ অনুষ্ঠিত হবে। আফগানিস্তানের পরিবর্তে জিম্বাবুয়েকে এই সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘আমরা আগেই আফগানিস্তান বোর্ডের অংশগ্রহণে অসুবিধার বিষয়টি জেনেছিলাম এবং বিকল্প দল হিসেবে জিম্বাবুয়েকে যুক্ত করেছি।’
৮০০ তম গোল করে রোনালদো বললেন ‘সাফল্য কোনো দুর্ঘটনা নয়’
৭ মাস পর ফিরে রোহিত করলেন ৮ রান, কোহলি মারলেন ‘ডাক’