বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখন আর বিভক্ত থাকার সময় নয়। যারা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়, হাসিনা আর কখনও ক্ষমতায় ফিরতে পারবে না। আমার ভোট আমি দেব, মৃত মানুষ আর কখনো ভোট দেবে না। আসুন, সবাই মিলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিই।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে ‘আমার ভোট আমি দেব’— এই মৌলিক অধিকারটি প্রতিষ্ঠিত হতে পারে। আপনারা কি চান শেখ হাসিনা মোদির আশ্রয়ে আবার দেশে ফিরে এসে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করুক? তা কখনোই হতে দেওয়া হবে না।
আওয়ামী লীগকে ভারতের ক্রীড়নক দাবি করে ফারুক বলেন, তারা বাংলাদেশের মানুষের স্বার্থ নয়, বরং পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তিস্তা নদীতে আমরা পানি পাই না, ফারাক্কা বাঁধ সময়মতো খোলে না, ফেলানির লাশ সীমান্তে ঝুলে থাকে তারপরও তারা বলে, মোদি আমাদের বন্ধু। মোদি কখনও বাংলাদেশের বন্ধু হতে পারে না।
ফারুক বলেন, শেখ মুজিব স্বাধীনতার পর জনগণকে শান্তিতে থাকতে দেননি। সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে রেজাল্ট পরিবর্তন করা হতো। আজ শেখ হাসিনা সেই একই পথ অনুসরণ করছেন— ‘বাবা বাবা’ বলে সারা দেশে মূর্তি গড়ে তুলেছেন, অথচ মানুষের অধিকার হরণ করেছেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী আলমগীর হোসেন, মাওলানা কারী গোলাম মোস্তফাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‘নৌ পুলিশ-কোস্ট গার্ড ছাড়া নদীতে গেলে জেলেরা মারধর করে’
আজ থেকে ১ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল