গাজীপুরের শ্রীপুরে চকলেট আর বিস্কুট দেওয়ার কথা বলে ৯ বছরের এক শিশুকে কৌশলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন এক ব্যক্তি। পরে এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি ধলঝোল এলাকায় শিশু ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ওই ব্যক্তির নাম শ্রী বলরাম দাস (৪৫)। গ্রেপ্তারের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পুলিশ বলছে প্রাথমিক ভাবে শিশু ধর্ষণের শিকার হয়েছে এটি নিশ্চিত হওয়া গেছে। শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজনরা জানান শনিবার রাতে শিশুর শরীর খারাপ আর পেটে ব্যাথা দেখে তাকে জিজ্ঞাসা করলে শিশুটির ধর্ষণের ভয়াবহ ঘটনা সবাইকে জানিয়ে দেয়। তারা বলেন শিশুটিকে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ধর্ষণ করে প্রতিবেশী বলরাম দাস। বলরাম তার বাসায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করেছে।
শ্রীপুর মডেল থানার ওসি আবদুল বারিক জানান, ধর্ষণে শিকার ওই শিশুর বাবা রবিবার সকালে শ্রীপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দারে করেছেন। পরে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দিয়েছে।
