দেশে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে জরুরি বৈঠক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম

সম্প্রতি দেশে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠকে বসেছে সরকার। আজ রবিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে (নবনির্মিত ২০ তলা ভবন) বিকেল সাড়ে ৩টায় এ সভা শুরু হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এ জরুরি সভা শুরু হয়।

বৈঠকে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত