কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের জন্য জরুরি হেল্পলাইন

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম

কলকাতার নিউমার্কেট এলাকায় আগুনের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সেবার জন্য হেল্পলাইন চালু করেছে কলকাতা উপহাইকমিশন।

আজ বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে উপ-হাইকমিশনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুনের ঘটনায় আহত ও নিহত বাংলাদেশিদের বিষয়ে এবং তাঁদের বাংলাদেশে থাকা স্বজনদের যোগাযোগের সুবিধায় সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।

উপ-হাইকমিশনের দেওয়া নম্বরগুলো হলো-মোবাইল: +৯১ ৮২৭৪৮২১৩৫২; হোয়াটসঅ্যাপ: +৮৮০১৭১৭২৯১২৬৬ এবং +৯১৯৯০৩৪২৬১১৯।

নম্বরগুলোতে যোগাযোগ করলে উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দ কথা বলবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের পরিচয় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, নিহতদের চারজন একই পরিবারের সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত