সাবেক চিফ হুইপ হাসানাত আব্দুল্লাহর নামে মামলা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ এএম

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সাবেক সদস্য সংসদ (এমপি) আবুল হাসানাত আব্দুল্লাহর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে।

মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৫৭ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৪১৭ টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে ৩৭ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৬৫৮ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া যায়। অবশিষ্ট ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকার সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। যা তিনি অবৈধ উপায়ে অর্জন করে নিজ ভোগদখলে রাখা এবং তার ব্যাংক হিসাবে ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে একটি মামলা দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত