মির্জা ফখরুল

রাজনীতিতে ঐক্যের অভাবেই পিছিয়ে যাচ্ছি

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা থাকলেও চলমান অনৈক্যকে অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেছেন।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ হতাশার কথা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠার বড় একটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু তারপরও রাজনীতিকদের মধ্যে যে অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে, তা সত্যিই খুব হতাশাজনক।

তিনি আরও বলেন, রাজনীতিতে সততা না আনতে পারলে তা কখনোই সুন্দর হবে না। ক্ষমতায় গিয়ে সম্পদ অর্জনের মানসিকতা নিয়ে কাজ করলে মানুষের কাছ থেকে ঘৃণা ছাড়া কিছুই অর্জন হয় না।

এছাড়াও তিনি দেশের শিক্ষা ব্যবস্থার নিম্নমানের জন্য রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে দায়ী করেন।

বিএনপি মহাসচিবের উপস্থিতিতে এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত