বরিশালের উজিরপুরে এক মাদক কারবারির বাসা থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে সেনা বাহিনী ও পুলিশ। অভিযানের খবর পেয়ে রফিক পালিয়ে গেলেও মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ঢাকার বনানী থানার পুলিশ রফিককে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
এ ঘটনায় উজিরপুর থানার এস আই মাহফুজুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, মাদক কারবারি রফিকের কাছে একটি পিস্তল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশ অভিযান চাললে রফিক কৌশলে পালিয়ে গেলে আইন শৃঙ্খলা বাহিনী তার বসত ঘরের মধ্যে ট্রাংকের ভিতরে লুকানো ৩ রাউন্ড গুলি ভর্তি পিস্তলটি উদ্ধার করেন।
চীন নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া ঐতিহাসিক খনিজ চুক্তি