নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের গণসংযোগ

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পিএম

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি নেতা আবু জাফর আহাম্মেদ বাবুল। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের মিশনপাড়া মোড় থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগে বের হন।

পরে আমলাপাড়া, কালিরবাজার স্বর্ণপট্টি, পুরাতন কোর্ট এলাকা, ফ্রেন্ডস মার্কেট, সিরাজদ্দৌলা সড়ক, দ্বিগুবাবুর বাজার, নয়ামাটি এলাকা ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন তারা।

এক পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যে আবু জাফর আহাম্মেদ বাবুল বলেন, তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতিদিন শহর বন্দরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে জনগণের, প্রজন্মের ও সম্ভাবনার। এছাড়া আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেলে নারায়ণগঞ্জের যানজট, জলাবদ্ধতা নিরসনসহ সকল সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়াসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা ও স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত