বাঁশখালীর যুবককে কাতারে গলা কেটে হত্যার অভিযোগ

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারার আসিফ মুহাম্মদ সায়েম (২৫) না‌মে এক যুবককে সুদুর প্রবাস কাতারে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গে‌ছে। রবিবার (১৯ অক্টোবর) রাতে কাতারের নি‌জে‌দের বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের দ্বিতীয় পুত্র। বিগত ৪ বছর আগে কাতারে যায় প‌রিবা‌রের সদস‌্যরা জানান।

কাতার পুলিশ মরদেহটি নি‌জে‌দের তত্বাবধানে হাসপাতালে রে‌খে সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীকে গ্রেপ্তা‌রের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। ‌

এদিকে পিতা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘাত‌কেরা 'আমার ছেলেকে খুন করল, সা‌য়েম আমা‌দের সংসার চালানোর একমাত্র ভরসা ছিল। ছে‌লের লাশ প্রবাসী ও আত্নীয় স্বজ‌নের সহ‌যো‌গিতায় দে‌শে আনার চেষ্টা কর‌ছে ব‌লেও জানান তারা। 

ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি আমরা জেনেছি। সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে জানানোসহ সা‌র্বিক সহ‌যো‌গিতা করবে আইন, লা‌শ দে‌শে ফি‌রি‌য়ে আন‌তে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত