উঠান বৈঠকে মোস্তফা জামান

আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে অবস্থান নেবেন

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ এএম

ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ‘দলের ভেতরে চাঁদাবাজ-গডফাদার কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না। সবাই এ বিষয়ে সোচ্চার হলে দল অনেক শক্তিশালী হবে। যদি কখনো আপনারা আমার কোনো অন্যায় দেখেন, তাহলে আপনারা আমার বিরুদ্ধে আওয়াজ তুলবেন। যেন আমি নিজেকে শুধরে নিতে পারি।’

গতকাল মঙ্গলবার বিকেলে আশকোনা বাজার এলাকায় দক্ষিণখান থানা মহিলা দল আয়োজিত নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা মহিলা দলের সভানেত্রী জাকিয়া সুলতানা পান্না।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মোস্তফা জামান বলেন, ‘আপনার কোনো ভাইয়ের লোক হবে না, কারও নামে সেøাগান দেব না। আপনারা আমরা সবাই তারেক রহমানের লোক আর সেøাগান যদি ধরতে হয় আপনারা জিয়া পরিবারের নামে সেøাগান ধরবেন।

মনে রাখবেন আপনার কারণে কোনো ভোটার কষ্ট না পায়। শেখ হাসিনা যা করেছেন, তা করবেন না। দলের কয়েকজন নেতাকর্মীর কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দলের থাকার কোনো অধিকার নেই।’

তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী বাছাই করছেন। যারা সৎ, সাধারণ মানুষের পাশে থাকে, যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ক্লিন ইমেজ এমন ব্যক্তিদের নমিনেশন দেওয়া হবে। কোনো চাঁদাবাজ-গডফাদারকে নমিনেশন দেওয়া হবে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার, সাবেক সভাপতি শাহাবুদ্দীন সাগর, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম ডিলার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত