গতকাল দেশ রূপান্তর অনলাইনে প্রকাশিত, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 'রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ হওয়ার ঘটনায় অবশেষে সেই ‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট প্রতিষ্ঠানকে নগদ ৪০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিজয়নগরে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট নামক বেকারি ও মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠানের মিষ্টি খেয়ে পাঁচজন গুরুতর অসুস্থ। এ প্রেক্ষিতে উপজেলার সিঙ্গারবিল বাজারে অবস্থিত রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট নামক প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম দেখা যায়। অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, অবকাঠামোগত ত্রুটি, খাদ্যদ্রব্য যত্রতত্র খোলা ও অরক্ষিতভাবে সংরক্ষণ করতে দেখা যায়। অভিযানে মিষ্টির শিরার মধ্যে মৃত তেলাপোকা পড়ে থাকতে দেখা যায়। এ শিরা ভোক্তা সাধারণের নিকট মিষ্টির সহিত বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছিল। মিষ্টি বিক্রয়ের সঙ্গে জড়িত কর্মীগণ কোন প্রকারের ড্রেস কোড ছাড়া অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মিষ্টি প্রস্তুত করছিলেন।
এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বর্তমান সরকারে দলীয় লোকজন থেকে গেলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব