বন্ধুত্বের টানে নাটোরে যুক্তরাষ্ট্রের নাগরিক

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:০১ এএম

বন্ধুত্বের টানে সাত সমুদ্র পাড়ি দিয়ে নাটোরের গুরুদাসপুরে এসেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক তেরি পারসন। গুরুদাসপুরের এক রাজমিস্ত্রির আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি হাজির হয়েছেন সুদূর আমেরিকা থেকে। বন্ধুত্ব, মানবিকতা ও ভালোবাসার এই অনন্য গল্পে এখন সরগরম পুরো এলাকা।  

গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চর বালশা গ্রামের বাসিন্দা সেতু মোল্লা পেশায় রাজমিস্ত্রি ও ভ্যানচালক। অবসরে তিনি নিজের ফেসবুক পেজে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে প্রকাশ করেন। প্রায় ২৫ দিন আগে সেতুর একটি ভিডিওতে লাইক দেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন। এরপর অনলাইনে কথোপকথনের সূত্র ধরে দুজনের মধ্যে গড়ে ওঠে আন্তরিক বন্ধুত্ব। সেই বন্ধুত্বের টানেই তেরি পারসন পাড়ি দেন হাজারো মাইল দূরের বাংলাদেশে। গত মঙ্গলবার ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রিয় বন্ধুকে বরণ করে নেন সেতু মোল্লা। এরপর নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত