ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে জিহাদ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিহাদ হোসেন (৯) আজমপুর গ্রামের প্রবাসী আতিয়ার রহমানের ছেলে। 

পরিবার জানায়, জিহাদ বৃহস্পতিবার তার খালার বাড়ি ঘুগরী পান্তাপাড়ায় বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যায় সে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে  জানান, এ ঘটনায় মহেশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত