সুন্দরবনে অভিযান, ৫০ কেজি হরিণের মাংসসহ আটক ২

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনের বনপ্রহরীদের অভিযানে ১টি নৌকাসহ ৫০ কেজি হরিণের মাংস জব্দ হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়।

শনিবার ভোর ৪টায় সুন্দরবনের কালাবগী খাল এলাকায় টহলরত অবস্থায় তাদের আটক করা হয়। আটকরা হলেন উপজেলার কালাবগী এলাকার আ. মজিদ গাজির ছেলে ইয়াসিন গাজি (৪৫) ও একই এলাকার মৃত হাসান সানার ছেলে মাসুদ সানা (৩৮)। 

কালাবগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আ. ছালাম বলেন, কালাবগী খালে টহলের সময়ে পাশ পারমিট না পাওয়ায় ইয়াসিন ও মাসুদকে আটক করা হয়। পরবর্তীতে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পিওআর মামলা হয়েছে এবং তাদের কোট হাজতে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত