মিডল্যান্ড ব্যাংক পিএলসি সঙ্গে অলওয়েলের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গত ২২ অক্টোবর রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার ও অলওয়েলের মেডিকেল অপারেশনস ডিরেক্টর ডা. ফিরোজ সালাহউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান, মো. রাজিব হোসেন ও অলওয়েলের হেলথ সার্ভিসেস কো-অর্ডিনেটর ডা. শাকিল মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অলওয়েল একটি ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান, যারা উন্নয়নশীল দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটি এমন একটি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা দক্ষ ও প্রশিক্ষিত জেনারেল প্র্যাকটিশনার (GP) চিকিৎসকদের সঙ্গে রোগীদের সংযুক্ত করে, যাতে রোগীরা ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারেন।
এই অংশীদারিত্বের আওতায়, মিডল্যান্ড ব্যাংকের সকল কার্ডধারী (ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড) টেলিমেডিসিন (শুধু জিপি ডাক্তারদের ক্ষেত্রে) ও ডাক্তার হোম ভিজিট সেবা ও প্যারেন্ট কেয়ার প্ল্যানে ১০ শতাংশ ছাড় এবং হোম স্যাম্পল কালেকশন ও ল্যাব টেস্টে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় (কালেকশন ফি ব্যতীত) সুবিধা পাবেন।
