টাঙ্গাইলে রিকশা শ্রমিকদের নিয়ে ব্যতিক্রমী শোভাযাত্রা করেছেন টাঙ্গাইল জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে দলের নেতাকর্মীদের নিয়ে রিকশা শোভাযাত্রা সদর উপজেলার কাগমারী এমএম আলী সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদশিক্ষন করে।
ব্যতিক্রম এই আয়োজন প্রচারণাকে ভিন্নমাত্রার আমেজ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
র্যালিতে অংশ নেওয়া রিকশাচালকরা বলেন, আনন্দ উৎসাহ নিয়ে ফরহাদ ইকবালকে ভালোবেসে নিজ উদ্যোগে রিকশা নিয়ে শোভাযাত্রা অংশ নিয়েছি।
জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, এটি রিকশা চালকরা আয়োজন করেছে আমাকে ভালোবেসে। মেহনতি মানুষদের ভালোবাসার এই ঋণ শোধ করার নয়।
