জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া অন্তর্বর্তী সরকার কোনোভাবেই নির্বাচন দিতে পারে না- এমনটা মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ সোমবার টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তাদের দল শাপলা প্রতীক চেয়েছে এবং আইনগতভাবে এ প্রতীক ব্যবহারে কোনও বাধা নেই। শাপলা প্রতীক নিয়েই তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।
জোট রাজনীতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, জুলাইয়ের হতাহতদের বিচারসহ দলের দাবিগুলোর সঙ্গে যদি অন্য দলগুলো একমত হয়, তবে জোট গঠনে তাদের কোনও আপত্তি নেই।
এর আগে টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা এনসিপির সমন্বয় সভায় আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার।সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘কার্বন বোমা’ প্রকল্পগুলো বৈশ্বিক জলবায়ু লক্ষ্য ভেস্তে দিতে পারে
ইবতেদায়ী শিক্ষকদের লংমার্চের সর্বশেষ