ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা জাতীয় বেতন কমিশরনে পেশ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের কাছে এ প্রস্তাবনা হস্তান্তর করেন ঢাবির কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাবির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এসময় অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী সঙ্গে আর উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটির সদস্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা।