সাবেক আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড বিস্ফোরক এক তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ম্যাচ চলাকালীন এক পর্যায়ে তাঁকে বলা হয়েছিল যেন ভারতের ধীর ওভার রেটের জন্য কঠোর শাস্তি না দেওয়া হয়।
ব্রড জানিয়েছেন, ‘এক ম্যাচে ভারতের ইনিংস শেষে তারা ৩-৪ ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী সেটি জরিমানার পর্যায়ে পড়ে। তখন আমি একটি ফোন কল পাই, বলা হয়— “সহনশীল হও, কিছু সময় বের করে নাও, কারণ এটা ভারত।” তারপর আমরা কাগজপত্রে সময়ের হিসাব কিছুটা কমিয়ে জরিমানা এড়ানোর ব্যবস্থা করি।’
তিনি আরও বলেন, ‘পরের ম্যাচেও একই ঘটনা ঘটল। (সৌরভ) গাঙ্গুলি তখন অধিনায়ক। তিনি আমাদের নির্দেশ মানলেন না। আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, “এখন কী করব?” তখন বলা হলো, “ওকে করো— মানে শাস্তি দাও।”’
ক্রিস ব্রড ২০০৩ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির ম্যাচ রেফারি ছিলেন। এ সময়ে তিনি ১২৩ টেস্ট, ৩৬১ ওয়ানডে এবং ১৩৮ টি–টোয়েন্টি মিলিয়ে মোট ৬২২ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘২০ বছর ধরে আমি অনেক রাজনৈতিক ও শারীরিক চাপে কাজ করেছি। এমনও সময় গেছে, যখন সঠিক–ভুলের সীমারেখা খুব ঝাপসা হয়ে গিয়েছিল। তবুও আমি ন্যায়বোধে কাজ করেছি।’
তিনি জানান, আইসিসির ভেতর রাজনৈতিক প্রভাব বেড়ে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত সন্তুষ্টই হয়েছেন যে এখন আর সে দায়িত্বে নেই। তাঁর ভাষায়,
‘ভারত এখন আইসিসির আর্থিক নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে এখনকার রেফারিদের কাজ আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিক।’
'শামিম, সব সময় মজা করে ব্যাটিং করা যায় না, দায়িত্ব নিতে হবে'