জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ডিসেম্বর ৫ থেকে ২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পাঁচটি ইউনিটে ধাপে ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় , ‘ই’ ইউনিটের  চারুকলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। এছাড়া ‘এ’ ইউনিটের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের পরীক্ষা ১৩ ডিসেম্বর, ‘ সি’ ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা ২৬ ডিসেম্বর, ‘ডি’ ইউনিটের  সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা ৯ জানুয়ারি এবং ‘বি’ ইউনিটের কলা ও আইন অনুষদের পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সংক্রান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিস্তারিত বিজ্ঞপ্তি, আবেদন শুরুর সময়, যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য তথ্যাবলী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত