চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:১০ এএম

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ ও কৃষি বিষয়ক সম্পাদক গোলাম ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) গ্রেপ্তার গোলাম ফারুক ডলারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রবিবার (২৬ অক্টোবর) রাতে মেহেদীবাগের বাসা থেকে প্রদীপ কুমার দাশকে ও খুলশী আবাসিক এলাকা থেকে গোলাম ফারুক ডলারকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর বলেন, রবিবার রাতে গ্রেপ্তারের পরদিন সোমবার গোলাম ফারুক ডলারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রদীপ দাশকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ মেহেদীবাগ এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে চকবাজার থানায় হস্তান্তর করে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত