ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি আরও ৮৪

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হু‌সেন বানু (৬৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) রাত ১টার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

হু‌সেন বানু গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছা এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার মৃত হো‌সেন আলীর মেয়ে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন হু‌সেন বানু। পরে রাত ১টার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে ৩৫ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ৮৪ জন ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ রয়েছে ৫৯ জন, নারী ২১ জন ও শিশু রয়েছে ৪ জন। 

তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত