হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের রমিজ আলী রনি (২৭), হবিগঞ্জ পৌর শহরের অনন্তপুর গ্রামের মো. কামাল শাহ (২৫), একই গ্রামের আসাদুজ্জামান রিপন (৪৩), কাউছার( ৩০), বানিয়াচং উপজেলার সতমুখা গ্রামের বিলু মিয়া (৪২), একই উপজেলার কান্দিপাড়া গ্রামের অসিত দাশ ( ৪০), চুনারুঘাট উপজেলার ফুলগাও গ্রামের আ: খালেক মিয়া,(২৭), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নিতু ঘোষ ৩৫), হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সৌরভ রায়( ২১)
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম মঙ্গলবার বেলা ১২টায় সদর হাসপাতালে ও আশপাশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে আটক দালালদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত বাসানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার শিক্ষা মো. মহসিন মিয়া তাদেরকে ১৫ কারাদণ্ড প্রদান করেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
হবিগঞ্জ সদর হাসপাতালে আসা রোগীরা জানিয়েছেন রোগীকে নিয়ে আসলে দালালরা আমাদেরকে অন্য প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাপ দেয়। তারা তাদেরকে জোর করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। দালালদের জ্বালায় অতিষ্ঠ বলে জানান তারা।
র্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। আটক দালালদের বিরুদ্ধে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাওয়াসহ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তির নামে হয়রানীর অভিযোগ রয়েছে।
