ভারতেই তৈরি হবে যাত্রীবাহী বিমান, সমঝোতা সই করল রাশিয়া

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম

ভারতে যাত্রীবাহী বিমান তৈরির জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে রাশিয়া ও ভারতের দুটি কোম্পানি। সমঝোতা অনুযায়ী, কোম্পানি দুটি যৌথভাবে ভারতে এসজে১০০ যাত্রীবাহী বিমান তৈরি করবে।

কোম্পানি দুটি হলো- হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড ও ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন।

ভারতীয় কোম্পানি তাদের বিবৃতিতে বলেছে, ‘এসজে১০০ বিমান দুই ইঞ্জিনের ছোটো এয়ারক্রাফট। এ পর্যন্ত এ ধরনের দুশোর মতো বিমান তৈরি হয়েছে এবং ১৬টির বেশি এয়ারলাইন তা ব্যবহার করছে।’

হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের ভাষ্য অনুযায়ী, এই প্রথম ভারতে যাত্রীবাহী বিমান তৈরি হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত