একটা সময় ছিল ইংরেজি ভাষার কথা শুনলেই গায়ে জ্বর আসত হাজারো শিক্ষার্থীদের। কিন্তু কালের পরিক্রমায় এবং আধুনিক ইন্টারনেট ও প্রযুক্তির সহজলভ্যতার কারণে ইংরেজি এখন বাংলার যুব সমাজ দ্বিতীয় ভাষা হিসেবেই গ্রহণ করেছে। তবে বলার ভাষা এবং লিখিত ভাষার মধ্যে থাকে আকাশ পাতাল তফাত।
বিশেষ করে চাকরি কিংবা গবেষণা এইসব ক্ষেত্র শিক্ষার্থীদের থাকতে হয় আলাদা দখল। তাই থাকতে হয় কিছু কিতাবি জ্ঞান। বিশেষ করে কর্পোরেট সেক্টরে এই জ্ঞানের বিকল্প নেই।
কর্পোরেট সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য তিনটি বিশেষ বই বাজারে এনেছেন এম আহসান উল্লাহ খান। 'Step Towards English', 'Brush Up Your English', এবং 'Communication That Works'-এই তিনটি বই সাধারণত ইংরেজি শেখা এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের জন্য খুবই জনপ্রিয়।
Step Towards English শূণ্য থেকে ইংরেজির খুটি নাটি সম্পর্কে জানতে ও বুঝতে আগ্রহীদের জন্য এই বইটি। ইংরেজি ভাষার ব্যাকরণ, শব্দভান্ডার এবং বাক্য গঠনের মতো মৌলিক বিষয়গুলো সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে। এখানে অনেক হাতে কলমে অনুশীলনী থাকায় একজন শিক্ষার্থী নিজে নিজেই অনুশীলন করতে পারেন। যা শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তোলে। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আদর্শ বই হতে পারে।
Brush Up Your English এই নাম থেকেই বোঝা যায় এ বইটি তাদের জন্য যারা এরইমধ্যে কিছুটা ইংরেজি রপ্ত করেছেন। এখন শুধু ঝালাই করে নিতে চান, হতে চান আরো দক্ষ। এতে সাধারণত আরও জটিল ব্যাকরণ, শব্দভান্ডার এবং উন্নত বাক্য গঠনের কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা তাদের ইংরেজির দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো উন্নত করতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই বইটি খুবই সহায়ক।
Communication That Works এই বইটি মূলত চাকুরিজীবীদের কার্যকর যোগাযোগ দক্ষতার উপর আলোকপাত করে। ইংরেজি ব্যাকরণ বা শব্দভান্ডারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং কীভাবে পেশাদার এবং ব্যক্তিগত জীবনে সফলভাবে যোগাযোগ করা যায়, সেই বিষয়ে দিকনির্দেশনা দেয়। বইটিতে কার্যকর উপস্থাপনা, ইমেল লেখা, মিটিং পরিচালনা এবং ব্যক্তিগত সম্পর্ক তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উল্লেখ আছে। যা একজন পেশাজীবী মানুষের নিত্যদিনের সঙ্গী হিসেবে কাজ করবে। যারা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নিজেদের যোগাযোগ দক্ষতা বাড়াতে চান, তাদের জন্য এই বইটি একটি মূল্যবান সম্পদ হতে পারে।
এই তিনটি বই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে।
কেউ যদি প্রথমে 'Step Towards English' দিয়ে ইংরেজি শেখা শুরু করেন, এরপর 'Brush Up Your English' দিয়ে দক্ষতা বাড়ান এবং শেষে 'Communication That Works' দিয়ে কার্যকর যোগাযোগের কৌশল আয়ত্ত করেন। তাহলে তা একটি পূর্ণাঙ্গ শিক্ষার অভিজ্ঞতা দিতে পারে।
লেখক এম আহসান উল্লাহ খান বলেন, জানার বা শেখার কোন শেষ নেই, বর্তমান এআইয়ের যুগে সবকিছু হাতের নাগালে থাকলে কিছু জ্ঞান সবসময় ধারণ করে রাখতে হয় যাতে করে এআইয়েরটা আরো সুনিপুণভাবে উপস্থাপন করা যায়। তাই এই তিনটি বই নতুন কর্পোরেট সেক্টরে যাত্রা শুরু করতে যাওয়া যে কারো জন্য অনেক বেশি উপকারী হবে। পাঠকের আগ্রহের কারণে বছরের শুরুতে তৃতীয় সংস্করণ বাজারে আসে বইগুলোর।
বইগুলোর লেখক এম আহসান উল্লাহ খান একজন বিজনেস কমিউনিকেশন ও ইংরেজি ভাষার শিক্ষক ও কর্পোরেট ট্রেইনার। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়, কর্পোরেট হাউস, ব্যাংক এবং এনজিওসহ (NGO)বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগের ভাষা হিসেবে ইংরেজি শিখিয়ে আসছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন (BTV) এবং বাংলাদেশ বেতারের একজন নিয়মিত ইংরেজি সংবাদ উপস্থাপক।
