ঝালকাঠিতে পল্লী বিদ্যুতের ট্রলি খাদে পড়ে নিহত ১

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম

ঝালকাঠিতে পল্লী বিদ্যুতের মালবাহী ট্রলি খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদরের আগলপাশা বাকলাই বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল (৩০) একই উপজেলার বানারিপাড়া নুর আকনের ছেলে ।

আহতরা হলেন সোলাইমান (২২),ইমন হোসেন (২০),মো: রোহান (১৫),মো. হামিম (১৮) ও সামিউল (২৭)।

প্রত্যক্ষদর্শীর বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বুধবার রাত ৯টার দিকে পল্লী বিদ্যুতের মালবাহী ট্রলি আগলপাশা বাকলাই বাড়ি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খাম্বার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শ্রমকি সোহেল নিহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। আহতরা একই হাসপাতালে চিকৎসাধীন রয়েছের বলে জানান তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত