শেরপুরে দুদিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব শুরু

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২০ এএম

শেরপুর নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি জনপদ বারোমারী ধর্মপল্লীতে হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের দুদিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। গতকাল বিকেলে পবিত্র খ্রিস্টযোগের (উদ্বোধনী প্রার্থনা) মধ্য দিয়ে শুরু হয় তীর্থোৎসবের আনুষ্ঠানিকতা। রাত আটটার দিকে তীর্থযাত্রার অন্যতম আকর্ষণ আলোক শোভাযাত্রায় শত শত তীর্থযাত্রী মোমবাতি জ্বালিয়ে ঈশ্বর ও মা মারিয়ার নাম জপ করতে করতে উঁচু-নিচু পাহাড়ি টিলার আড়াই কিলোমিটার পথ পরিভ্রমণ করবেন বলে জানা যায়। পরে মা মারিয়ার ৪২ ফুট উচ্চতার মূর্তির সামনে স্থাপিত প্যান্ডেলে রাতভর চলবে পাপ স্বীকার, নিরাময় অনুষ্ঠান, সাক্রামেন্তের আরাধনা, নিশিজাগরণ ও প্রার্থনা। আজ শুক্রবার সকালে ক্রুশের পথ পরিভ্রমণ ও মহাখ্রিস্টজাগের (সমাপনী প্রার্থনা) মধ্য দিয়ে দুপুরে শেষ হবে দুদিনব্যাপী এ তীর্থোৎসব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত