মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে শ্রমিক লীগ কর্মী ছানা হত্যার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাতটি তাজা ককটেল ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে ছানা মাঝি হত্যার আসামি কাওসার (২৪), মো. নাসির সরদার (৪২) ও আল-আমিন বেপারি (২২) । গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি ও মধ্য মাকহাটি গ্রামে পৃথক ওই অভিযান চালায় সদর থানা-পুলিশ ও সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত নাসির সদরের পূর্ব মাকহাটি গ্রামের নুরু মিয়া সরদারের ছেলে, আল-আমিন একই গ্রামের দীন ইসলাম বেপারীর ছেলে ও কাওসার মধ্য মাকহাটি গ্রামের সানাউল্লাহর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, ওই রাতে পূর্ব মাকহাটি গ্রামের মিল্টন মল্লিকের দোতলা বাসভবনের নিচতলায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী।
