মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরে এক সুপারমার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২৩ জন নিহত হয়েছেন। আহত হন ১১ জন। খবর আল জাজিরার।
শনিবার (১ নভেম্বর) রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে ওয়ালডো’স নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।
রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, তারা এরইমধ্যে হামলা বা নাগরিকদের বিরুদ্ধে সহিংস ঘটনার কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে।
দুরাজো বলেন, আমি এই ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন।
মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচারের অভিযোগ
কেনিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ২১, নিখোঁজ ৩০