মাগুরা সদর উপজেলার কৃষি অফিসার মো. তোজাম্মেল হকের ষড়যন্ত্রমূলকভাবে বদলির আদেশ দেওয়া হয়েছেএমন অভিযোগ তুলে ওই আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলার কৃষকরা। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তিগত স্বার্থে এই সৎ কর্মকর্তাকে বদলির পাঁয়তারা করছে। অথচ তিনি মাঠ পর্যায়ে কৃষকদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, সরকারি বীজ ও সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করেছেন এবং কৃষকদের সমস্যায় পাশে থেকেছেন।
×
