হাসপাতালে যেমন আছেন ধর্মেন্দ্র

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

বলিউডের চিরসবুজহামসপা ‘খ্যাত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতার খবরে গত কয়েক দিন ধরে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তবে সোমবার (৩ নভেম্বর) সকালে ভক্ত-অনুরাগীদের সেই আতঙ্কের অবসান ঘটালেন অভিনেতার স্ত্রী এবং প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী। মুম্বাই বিমানবন্দরে তাকে দেখা যায় গোলাপি-সাদা ফুলেল পোশাকে, আগের মতোই সুন্দর এবং হাস্যোজ্জ্বল। পাপারাজ্জি ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে, হেমা শুধু একটি ‘ওকে’ ইশারা করেন। যা থেকেই স্পষ্ট হয় অভিনেতা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। 

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ধর্মেন্দ্রর অবস্থা স্থিতিশীল। তিনি আইসিইউ-তে রয়েছেন, তবে চিন্তার কিছু নেই। এক হাসপাতালকর্মী জানান, ‘ধর্মেন্দ্রবাবু শ্বাসকষ্টের অভিযোগ নিয়ে এসেছিলেন। বর্তমানে তিনি বিশ্রামে আছেন। তাঁর হার্ট রেট ৭০, রক্তচাপ ১৪০/৮০ এবং ইউরিন আউটপুট স্বাভাবিক। সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত