মুন্সীগঞ্জে চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৪ এএম

নিখোঁজের তিন দিন পর মুন্সীগঞ্জ সদরের একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মজিবুর মাঝি (৪৫) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পূর্ব রতনপুর গ্রামের সড়কের পাশের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের হাত-পা বেঁধে খালের পানিতে ফেলে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এর আগে গত শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক মজিবুর। গত রবিবার তার ছেলে রাসেল মিয়া বাবার নিখোঁজের ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেন। নিহত অটোরিকশাচালকের বাড়ি বরিশালের হিজলায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত