শ্বশুরবাড়ির সামনে থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম

বগুড়ায় নিজ বাড়ির সামনে থেকে জহুরুল ইসলাম নামে এক বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার হাজরাদিঘী এলাকার তালুকদারপাড়ায় ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম (৪৫) জেলার কাহালু উপজেলার মোখলেছুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ওই এলাকায় শ্বশুরবাড়িতেই বসবাস করে আসেছেন।

পরিবারের বরাত দিয়ে বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান,  সোমবার রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ভোরে তার মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে এলাকায় আগে থেকেই বিভিন্ন আলোচনা ছিলেন তিনি।

তিনি জানান, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত