চন্দনাইশে রাস্তা পার হতে গিয়ে পথচারী নিহত

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত পিক-আপের ধাক্কায় রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃ সুলতান উদ্দিন (৭৪) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে  চন্দনাইশ উপজেলার কলঘর বরুমতি ব্রীজ সংলগ্ন ভাই খলিফা পাড়া রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ সুলতান উদ্দিন চন্দনাইশ উপজেলার হাশিমপুর   ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর হাশিমপুর ভাই খলিফা পাড়া  এলাকার বাসিন্দা এবং মরহুম হাজী মোঃ ওমর মিয়া কেরানীর ছেলে।

স্থানীয় সমাজসেবক মো: ইয়াকুব আলী ও শিক্ষক শাহজাহান আজাদ জানায়, মোঃ সুলতান উদ্দিন রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারগামী থেকে একটি দ্রুতগতির ঔষুধ কোম্পানির পিক-আপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এতে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগে মোঃ সুলতান উদ্দিন মৃত্যু বরণ করেন। 
 
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, দুর্ঘটনার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত