জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর।
বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শহিদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তিনি বলেন, বুদ্ধিজীবী দিবস, শহিদ দিবস, শীতকালীন ছুটি বিবেচনা নিয়ে এ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে পারব।
