ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বুধবার ভোরে কয়েকঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের হাজারো মানুষ অংশ নেয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. সাত্তার ও মো. এমদাদের মধ্যে জায়গা কেনা বেচা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করে। জায়গা বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সালিস বসলেও কোনো মীমাংসা হয়নি। বিষয়টিকে কেন্দ্র গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জুলাই আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের