টাঙ্গাইলে টুকু

সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩১ এএম

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান অচিরেই টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী ঘোষণা করবেন, এই বিশ্বাস ও আস্থা আমার আছে।

তিনি বলেন, ‘আমি বিভিন্ন সভা-সমাবেশে বলেছি, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব। আদর্শিক ও ঐক্যবদ্ধ টাঙ্গাইল হবে এটি আমাদের লক্ষ্য। আগামী দিনে টাঙ্গাইলকে উন্নয়নের মডেল টাউন হিসেবে গড়ে তুলতে চাই।’ গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পৌর উদ্যানে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্লোগানে টুকুর পক্ষে মনোনয়ন ঘোষণার দাবি জানান।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটিতে প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত