বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহতের পরিবারকে মিডল্যান্ড ব্যাংকের আর্থিক সহায়তা 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে সোমবার (২৭ অক্টোবর) মেট্রোরেল পিলারের বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত মরহুম আবুল কালামের পরিবারকে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ব্যাংকের ইসলামি ব্যাংকিং ফান্ড হতে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে। অবশিষ্ট ১০ লাখ টাকা মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে প্রদান করা হয়। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুম আবুল কালামের সহধর্মিনী মিসেস আইরিন আকতার প্রিয়া’র নিকট আর্থিক সহায়তার প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তা দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রদেয় আর্থিক সহায়তার অর্থে মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ হতে মরহুম আবুল কালামের নাবালক সন্তান আবদুল্লাহ আবরার (৪ বছর) এবং পারিশা মারিয়াম সুরা (৩ বছর) এর নামে ব্যাংকের ইসলামি ব্যাংকিং উইন্ডো মিডল্যান্ড ব্যাংক সালাম’র আওতায় প্রতিটি ৭.৫০ লাখ টাকা সমমূল্যের দুইটি মাসিক মুনাফা জিম্মাদার আমানত হিসাব খোলা হয়, যার প্রাপ্ত মুনাফা হতে প্রতি মাসে তারা তাদের পারিবারিক বিভিন্ন ব্যয় পরিচালনা করতে পারবে।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত