ক্রিকেটারদের মুখে কুলুপ, বাকরুদ্ধ রুমানা, শাস্তি চাইল কোয়াব

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

দেশের ক্রিকেটে সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায় সামনে তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তিনি জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তারকা ক্রিকেটারকে মুখ খুলতে দেখা যায়নি। তবে ব্যতিক্রম রুমানা আহমেদ।

গতকাল বৃহস্পতিবার সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে জাহানারা বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’ মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’

বিসিবির কাছে বারবার অভিযোগ করেও কোন প্রতিকার পাননি জাহানারা। বরং তার ওপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মঞ্জুরুল। গতকাল এই ভয়াবহ ঘটনা সামনে আসার পর দেশের নারী এবং পুরুষ ক্রিকেটাররা মুখে কুলুপ এঁটেছেন। তবে ব্যতিক্রম হলেন রুমানা। অভিজ্ঞ এই অল-রাউন্ডার তার ফেসবুক অ্যাকাউন্টে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, ‘Speechless

সর্বশেষ সর্বাধিক পঠিত