হংকং সিক্সেসে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে আকবর আলীর দল। এই এক জয়েই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।
শুক্রবার হংকংয়ের মং ককে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৬১ রানেই অলআউট হয় লঙ্কানরা।
বাংলাদেশের ইনিংসে ৯ বলে ৪ ছক্কা ও ২ চারে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক আকবর আলী। এছাড়া ওপেনার হাবিবুর রহমান সোহানের ৭ বলে ২১ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। লঙ্কানদের হয়ে ১২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। বল হাতে ২ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত।
ইমনের ৬ উইকেট সত্ত্বেও হার যুবাদের