আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম

বরগুনার আমতলীতে ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (০৮ নভেম্বর) বিকেলে আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চরাকালীন তাদের বহিষ্কার কর হয়।

বহিষ্কৃতরা হলেন জান্নাতি, তানিয়া, মাহফুজা, তানিয়া, সাদিয়া, জুলেখা, রুমা, লামিয়া ও জাকারিয়া।

আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মো. ইউনুছ হাওলাদার বলেন, ৯ পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন সময় নকল করার অপরাধে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান  ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত